স্তন ক্যানসার কীভাবে পরীক্ষা করবেন?
ডা. হুমায়ুন কবীর হিমু
মিটফোর্ড হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি আলেয়া বেগম। বয়স ২৮ বছর। স্বামী একটি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করেন। সংসারে চার বছরের ছেলেসন্তান আছে। গত বছর স্তনে ব্যথা ও চাকার মতো কিছু একটা অনুভব করলে মিটফোর্ডে বহির্বিভাগে চিকিৎসককে দেখালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা করে জানান স্তনে টিউমার হয়েছে তাঁর।
